সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নাহিদ রানাকে নিয়ে চিন্তিত নয় টাইগার কোচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস : অভিষেকের পর থেকেই টানা খেলার মধ্যে আছেন নাহিদ রানা। গতিময় এই পেসারের তারকাখ্যাতিও বেড়েছে রাতারাতি। বিপিএল চলাকালে তার ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন ওঠে একাধিকবার। টুর্নামেন্টের শেষ দিকে ছন্দপতন হতেও দেখা গেছে। বিপিএলে টানা খেলার কারণে নাহিদের ওপর ধকল তৈরি হতে পারে, বিষয়টি মানছেন প্রধান কোচ ফিল সিমন্সও। তবে অনুশীলনে নাহিদ আগের গতি আর ক্ষিপ্রতা নিয়েই হাজির হওয়ায় চিন্তিত নন কোচ। সিমন্স বলেন, ‘গত কয়েক ম্যাচে ওকে একটু স্লো মনে হয়েছে। রানআপও একটু বেশি সাধারণ, স্বাভাবিকের চেয়ে কম। তারা তো আগেভাগে বিদায় নিয়েছে ফলে নাহিদ রানা একটু বিশ্রামও পেয়েছে। ক্যারিবিয়ানে যেমন গতি ছিল, রানআপ ছিল, গতকাল তাকে এমন ধারাল বলেই মনে হয়েছে।’ দীর্ঘ বিপিএল শেষ করে ক্রিকেটাররা ক্লান্ত নন জানিয়ে সিমন্স শোনালেন আশার বাণী। ফরম্যাট বদলে এবার ওয়ানডের জন্য দ্রুত প্রস্তুত হওয়ার দিকেই তার পূর্ণ মনোযোগ। ‘২ দিন হলো ক্যাম্পের। আমি এমন কাউকে দেখিনি যাকে বিপিএলের কারণে ক্লান্ত মনে হচ্ছে। খেলোয়াড়দের সময় দিতে হবে। দীর্ঘ সময় ব্যাটিং, ঠিক জায়গায় বোলিং। ৫০ ওভারের ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com