রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল নারী ক্রিকেট দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: টুর্নামেন্ট শুরু হতে আরো এক মাস বাকি। কিন্তু প্রতিক‚ল কন্ডিশনে মানিয়ে নিতে আগেভাগেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের ২০ সদস্যের বহর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে দেশ ত্যাগ করেছে। সিঙ্গাপুর হয়ে নিগার সুলতানার দল অকল্যান্ডে পৌঁছবে বলে জানা গেছে। বিসিবির সূত্র জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় অকল্যান্ডে পৌঁছবে বাংলাদেশ দল। এরপর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর অনুশীলন শুরু করবে দেশে মাত্র পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করে যাওয়া বাংলাদেশ দল। উলে­খ্য, টাইগ্রেসদের যাত্রার আগেই জানা গেছে যে একজন ক্রিকেটারসহ দলের আরো দুই সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদের রেখেই বাকিরা বিমানে উঠেছেন। আক্রান্ত তিনজনকে ৮ দিনের আইসোলেশনে থাকতে হবে। আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্টের আগে টাইগ্রেসরা আইসিসির আয়োজনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই প্রস্তুতি ম্যাচের আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরো দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে রেখেছে বিসিবি। আগামী ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম। ট্র্যাভেলিং রিজার্ভ : সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com