বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: চলতি বছরেই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বিষয়টি। পিসিবি সভাপতি রমিজ রাজা বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ খেলুক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেওয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমতো পরীক্ষা করে নিতে পারবে। ’সিরিজে অংশ নেওয়ার জন্য আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খুব শিগগির এই সিরিজের সূচি ঘোষণা করবে। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। নিউজিল্যান্ডে সিরিজ খেলার জন্য রমিজের এই পরিকল্পনা আদৌ সফল হবে কি না, সেটা বিশ্বকাপের পরই বোঝা যাবে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com