সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিউ জিল্যান্ডের প্রতিনিধি দল সিলেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আগামী আগস্টে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এই সফরের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাগতিক বোর্ডের সুযোগ-সুবিধা দেখতেই নিয়মিত রুটিনের অংশ হিসেবে নিউ জিল্যান্ডের তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দলে রয়েছেন নিউ জিল্যান্ড বোর্ডের নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন, নিরাপত্তা প্রধান গ্রেগ ম্যান, নিউ জিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ইভান জোন্স, লজিস্টিক ম্যানেজার রিয়ান ম্যুলার। গত বুধবার সকালে প্রতিনিধি দল চলে যায় সিলেট। এদিন তারা সিলেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন। নিউ জিল্যান্ড এর আগে ঢাকা ও চট্টগ্রামে খেললেও সিলেটে কখনো খেলেনি। প্রথমবারের মতো সিলেটে ভেন্যু নির্ধারণ করায় নয়নাভিরাম সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেছে সফরকারীদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, সিলেটের মাঠ দেখার পর সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। নাফীস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তারা মাঠ পর্যবেক্ষণ করতে এসেছেন। আমরা এখনও ভেন্যু চ‚ড়ান্ত করিনি। কিন্তু সিলেটে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। এখন পর্যন্ত তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এখানকার সুযোগ সুবিধায় সন্তুষ্ট। ভেন্যু চ‚ড়ান্ত হলে অবশ্যই তাদেরকে আরও ভালো সুযোগ-সুবিধা দেবো। বাংলাদেশ সব সময়ই ভালো আয়োজক। আশা করছি, সেই ধারাবাহিকতা এই সফরেও থাকবে।’ এশিয়া কাপের পর ও বিশ্বকাপের আগে নিউ নিজিল্যান্ডকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে বাংলাদেশ। প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করায় ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হওয়ার পথে অনেকটুকুই এগিয়ে গেলো বাংলাদেশ। নিউ জিল্যান্ডের প্রতিনিধি দল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এখানকার সুযোগ-সুবিধা দারুণ। আমরা এখানে দল পাঠিয়ে কিছু ম্যাচ খেলার পরিকল্পনাও করছি। এখানে নিশ্চিতভাবেই স্বস্তি পাবো। আমরা সব সময়ই বাংলাদেশ সফরে আগ্রহী। কখনও চিন্তার কিছু থাকে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com