শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচরে নিজের কারখানা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নূরে আলম নামে এক কারখানা মালিকের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি চার দিন আগে নিখোঁজ হন। গতকাল মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর থানা ওসি আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। কামরাঙ্গীর হাসান নগর ভান্ডারীর মোড়ে স্কিন প্রিন্ট ব্যবসায়ী নুরে আলমকে (৫৭) হত্যার পর লাশ মাটির নীচে পুতে রাখে তারই কর্মচারীসহ অন্যান্যরা। এই ঘটনায় কারখানার এক কর্মচারীসহ চারজন জড়িত বলে জানা গেছে। মূল হত্যাকারীসহ দুইজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের বিত্তিতে লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। বাকি দুজনকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে। জানা গেছে, ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক নুরে আলম। খোঁজাখুঁজির পর তার কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার। স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীসহ বেশ কয়েকজন। আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেয়া হয়। পুলিশ জানায়, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ও আইন অনুযায়ী লাশ উদ্ধার প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com