সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিষিদ্ধ হলেন হোসে মরিনহো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে টাইব্রেকারে হারের পর রোমা কোচ হোসে মরিনহো রেফারি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। মাঠে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। খেলা শেষে কার পার্কিংয়ে গিয়ে রেফারির উদ্দেশ্যে বলেছিলেন, ‘বিরক্তিকর’। এ ছাড়া সংবাদ মাধ্যমে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন তিনি। ওই ঘটনায় পর্তুগালের রোমা কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। উয়েফা বিবৃতি দিয়ে বলেছে, ‘উয়েফার প্রতিযোগিতা থেকে রোমা কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করা হচ্ছে। ম্যাচ অফিসিয়ালের প্রতি তিনি সরাসরি অবমাননাকর মন্তব্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।’ এ ছাড়া ইতালির ক্লাব রোমাকেও শাস্তির আওতায় আনা হয়েছে। স্টেডিয়ামে আঁতশবাজি ফুটানোয় ইউরোপের প্রতিযোগিতায় এক ম্যাচ তারা প্রতিপক্ষের দর্শকদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না। পাঁচ হাজার ইউরো জরিমানাও করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com