মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নিষেধাজ্ঞায় থাকা রোটা বন্দর দিয়েই ইসরাইলে অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

এফএনএস আন্তজার্তিক ডেস্ক: ইসরাইলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেনের নৌ ঘাঁটি ব্যবহার করে জাহাজের মাধ্যমে ইসরাইলে এক হাজার টনেরও বেশি গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ইন্টারসেপ্ট মঙ্গলবার ফিলিস্তিনি যুব আন্দোলন এবং প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর এই জাহাজের এমন পদক্ষেপের কারণে স্পেনের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন হয়ে থাকতে পারে। স্পেন বেশ আগেই তার রোটা বন্দর ব্যবহার করে কোনো দেশ ইসরাইলের কাছে অস্ত্রের চালান পাঠাতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বন্দরটি আংশিকভাবে মার্কিন নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়। তবে এটি স্পেনের মাটিতে অবস্থিত এবং কৌশলগতভাবে এটি স্প্যানিশ আইনের অধীন। গত মে মাসে স্পেন তার বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে কোনো দেশ স্পেনের বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠাতে পারবে না। এরই মধ্যে পাঁচটি অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দিয়েছে স্পেন কর্তৃপক্ষ। অন্যদিকে, মার্কিন সরকার ইসরাইলের কাছে চলমান সংঘাতের মধ্যে প্রায় ১৮০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজা উপত্যকায় ৪৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com