শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নীলফামারীতে দুর্ঘটনায় নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: নীলফামারীতে সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন। এছাড়া একই দিন সকালে নীলফামারীর গাছবাড়িতে ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি নীলফামারী পৌসসভার বাড়াইপাড়ার মৃত বাতাসু বর্মনের ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ-উন নবী বলেন, সকাল সাড়ে ৬টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায় নামে এক ব্যক্তি মারা যান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com