রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগরে কুরবানীর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর মানিকপুরে পবিত্র ঈদুল আযহা, কুরবানীর তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় মানিকপুর জামিলা সিদ্দিক দারুল উলুম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এলাকা ও বিভিন্ন এলাকার আলেম ওলামায়ে কেরামগণ ও ধর্মপ্রাণ মুসলি­দের উপস্থিতিতে অত্র মাদ্রাসার সহ-সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুরবানীর তাৎপর্য ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কদমতলা আয়েশা সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ শহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাওঃ ইসরাফিল, শিক্ষক মাওঃ মোহাম্মাদ উল­াহ প্রমুখ। সভায়, কাদের উপরে কুরবানী ওয়াজিব হয়েছে এবং কুরবানী মাংসের প্রকৃত হকদার কারা সহ কোরবানির বিভিন্ন নিয়মকানুন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওঃ গাজী নেওয়াজ মোরশেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com