রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগরে ব্যবসায়ী দুলাল সাহা’র পরলোক গমন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের বিশিষ্ট চা ব্যবসায়ী দুলাল সাহা পরলোক গমন করেছেন। তিনি ইউনিয়নের নূরনগর গ্রামের মৃত নরেন্দ্রনাথ সাহার বড় পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১২ টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার কর্মময় জীবনে নূরনগর বাজারে মুদিখানার ব্যবসা করেছিলেন। পরবর্তীতে তিনি চায়ের দোকানে দুলাল সাহার দুধ চা নামে বেশি পরিচিত। তিনি সুনামের সাথে ব্যবসা-বাণিজ্য করে এসেছেন। এলাকায় একজন ভাল ব্যবসায়ী হিসেবে সকলের সাথে নিবিড় সম্পর্ক ছিল তার। শুক্রবার বেলা ১২ টায় নূরনগর মহাশ্মশানে তার মৃতদেহ দাহ সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে নূরনগর বাজার ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তার মৃত্যুতে পরিবারসহ অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com