বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগর বাজার থেকে সাইকেল চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর বাজার থেকে সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে নূরনগর পালপাড়া সংলগ্ন রিয়া স্টোর মুদির দোকানের প্রোঃ হরিদাস সাহা (মানা) তার দোকানের জন্য মাল ক্রয়ের উদ্দেশ্যে দোকানের কর্মচারী পার্শ্ববর্তী রতনপুর ইউনিয়নের সুবর্ণগাছি গ্রামের গোলাম হোসেনের পুত্র মিয়ারাজ হোসেনকে নূরনগর বাজারের ভিতরে নগেন্দ্রনাথ স্টোর প্রোঃ দেবদাস সাহা দেবু এর দোকানে পাঠায়। মিয়ারাজ দেবুর দোকানের সামনের গলিতে সাইকেল রেখে মাল ক্রয়ের জন্য তার দোকানে যায়। মালামাল ক্রয় শেষে ফিরে এসে দেখে তার সাইকেল নাই। সাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। হতাশাগ্রস্ত হয়ে সাইকেল চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে মিয়ারাজ দোকান মালিক এবং বাজার কমিটির সাধারণ সম্পাদককে অবগত করেন। সাইকেল চুরির বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক কাশীনাথ দেবনাথ দৈনিক দৃষ্টিপাতকে জানান, দীর্ঘদিন যাবত সঙ্ঘবদ্ধ একটি চোর চক্র সাথে কিছু বখাটে মাদক সেবী বাজার থেকে মালামাল সহ সাইকেল চুরি করছে। আমরা অনেক সন্ধান করেও তাদের কোন খোঁজ পায়নি। বাজারের সিসি ক্যামেরা বন্ধ থাকায় চোর সনাক্ত করা সম্ভব হয়নি। বাজারের চুরি বন্ধ করতে পুলিশ প্রশাসন সহ উদ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com