সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নেইমারকে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: পরিবেশ সুরক্ষা আইন ভাঙ্গার দায়ে নেইমারকে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। রিও ডি জেনিরোতে অবৈধভাবে কৃত্রিম লেক নির্মাণ করায় নেইমারকে এই জরিমানা গুনতে হচ্ছে। ব্রাজিলের মানগারাতিবার কাউন্সিল সেক্রেটারিয়াটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাঁধা সৃষ্টি করেছে। মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপক‚লবর্তী শহর। পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে। কর্তৃপক্ষ এরইমধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন। ইতোমধ্যেই স্থানটিতে প্রায় ডজনখানেক অবৈধ স্থাপনা সনাক্ত করে তালিকাভ‚ক্ত করেছে কর্তৃপক্ষ। কোন ধরনের অনুমতি ছাড়াই এগুলো নির্মান করা হয়েছে। এসব করতে গিয়ে নেইমার নদীর পানির গতিপথ পাল্টে দিয়েছেন। জরিমানার বিরুদ্ধে নেইমার ২০ দিনের আপিলের সুযোগ পাবেন। গত ২২ জুন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ নেইমারের বিলাসবহুল সম্পত্তিতে পরিবেশ আইন ভঙ্গের বিষয়টি জানতে পারে। সেখানে গিয়ে তারা দেখতে পায় কৃত্রিম লেক ও সৈকত নির্মাণের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com