মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নেদারল্যান্ডসের প্রথম জয়ে বিদায় জিম্বাবুয়ের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: অষ্টম টি-টোয়েন্টি বিশ^কাপ সুপার টুয়েলভে প্রথম জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। গতকাল গ্র“প-২এ নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডস ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই হারে বিশ^কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের। ৪ খেলায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে জিম্বাবুয়ে। সমান ৩টি করে ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ পয়েন্ট। ভারত-বাংলাদেশের ৪ করে পয়েন্ট। পাকিস্তান-নেদারল্যান্ডসের পয়েন্ট সমান ২ করে। এক ম্যাচ কম খেলেছে পাকিস্তান। অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। পাওয়ার-প্লেতে ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওয়েসলি মাধভেরে ১, অধিনায়ক ক্রেইগ আরভিন ৩ ও রেগিস চাকাভা ৫ রান করে ফিরেন। চতুর্থ উইকেটে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে ওঠেন সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা। ২৩ বলে ২৮ রান করে উইলিয়ামস আউট হলে ভাঙ্গে জুটি। দলীয় ৬৮ রানে উইলিয়ামসের আউটের পর জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে ধ্বস নামে। ১৯ দশমিক ২ ওভারে ১১৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এই ইনিংসে ডট বল ছিলো ৬৬টি। ৩টি করে চার-ছয়ে ২৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন রাজা। নেদারল্যান্ডসের পল ভ্যান মিকেরেন ২৯ রানে ৩ উইকেট নেন। ১১৮ রানের সহজ টার্গেটে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। দ্বিতীয় উইকেটে ৫৭ বলে ৭৩ রান যোগ করে দলের জয়ের পথ মসৃণ করেন ম্যাক্স ও’দাউদ ও টম কুপার। কুপার ৩২ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে আউট হন ও’দাউদ। পরের দিকে ১২ বলে ১২ রান করে ১৮ ওভারেই নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন বাস ডি লিডে। ম্যাচ সেরা হন ও’দাউদ। আগামী ৬ নভেম্বর সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। একই দিন ভারতের বিপক্ষে লড়বে জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com