বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নেদারল্যান্ডসে ট্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এফএনএস আন্তর্জাতিক: নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। কমপক্ষে ৫০ জন যাত্রী বহনকারী ট্রেনটি গতকাল মঙ্গলবার বিকেলে রেললাইনের নির্মাণ সরঞ্জামের সঙ্গে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়। দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দ্য হেগের নিকটবর্তী ফোরশোল্ট গ্রামে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র ডাচ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ। বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, ট্রেনটি লিডেন থেকে হেগ যাওয়ার পথে সামনের বগি লাইনচ্যুত হয়ে নিকটবর্তী একটি মাঠে পড়ে যায়। দ্বিতীয় বগিটি উল্টে গিয়ে পেছনের বগিতে আগুন ধরে গেলেও কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ডাচ রেলওয়ের (এনএস) মুখপাত্র এরিক ক্রোজ জানিয়েছেন, একটি মালবাহী ট্রেনও এই দুর্ঘটনায় জড়িত ছিল। কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এরিক ক্রোজ আরও জানান, এই ট্রেন দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছে কি না সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ডাচ রেলওয়ে এক টুইট বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার কারণে লিডেন ও হেগের কিছু অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com