বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নেপালে ভ‚মিধসে মৃত্যু বেড়ে ২২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে নেপালে পাহাড়ি অঞ্চলে প্রায়ই হড়কা বান ও ভ‚মিধসের ঘটনা ঘটে। মুষলধারে বৃষ্টির মধ্যে ভ‚মিধসে চাপা পড়া বাড়িঘরের জঞ্জাল সরিয়ে মৃতদেহ তুলে আনতে নেপালের উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রাজধানী কাঠমান্ডুর সাড়ে চারশ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় হওয়া ওই ভ‚মিধসে মৃত্যু বেড়ে ২২ এবং আহত ১০ জনে পৌঁছেছে বলেও রোববার তারা নিশ্চিত করেছেন। ভ‚মিধসে নিখোঁজদের সন্ধানে পুলিশ, সেনাবাহিনীর উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও ব্যাপক কাজ করছে। এদিকে পার্শ্ববর্তী কৈলালি জেলার কর্তৃপক্ষ পানি উপচানো গীতা নদীতে ভেসে যাওয়া এক জেলের লাশও উদ্ধার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে নেপালে পাহাড়ি অঞ্চলে প্রায়ই হড়কা বান ও ভ‚মিধসের ঘটনা ঘটে। চলতি বছর এ ধরনের দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ আছে বলে সরকারি হিসাবেই দেখা যাচ্ছে। তুমুল বর্ষার কারণে সৃষ্ট বন্যায় প্রায় দেড় হাজার ঘরছাড়া মানুষকে বিভিন্ন সরকারি ভবনে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৈলালি জেলার কর্মকর্তা যজ্ঞরাজ যোশী। নেপালের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে বন্যার পানিতে বিপুল পরিমাণ কৃষিজমি প্লাবিত হওয়ার, একটি ঝুলন্ত সেতু ক্ষতিগ্রস্ত হওয়া ও গ্রামবাসীদের বুক সমান পানির মধ্যে হাঁটতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com