শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মেক্সিকোর পাঁচ নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানী কাঠমাÐুর উত্তরে লিক্ষুতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। কাঠমাÐু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা জানান, দুর্ঘটনার সময় মানাং এয়ার পরিচালিত হেলিকপ্টারটিতে পাঁচ মেক্সিকান পর্যটক ও এক নেপালি পাইলট ছিলেন। উদ্ধারকারীরা সবগুলো মৃতদেহই উদ্ধার করেছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। এ দুর্ঘটনার কারণ বের করতে সরকার একটি তদন্ত কমিটি গঠন করবে। ঘটনাস্থল সোলুখুম্বু জেলার আঞ্চলিক কর্মকর্তা সিতা অধিকারী বলেছেন, “মৃতদেহগুলো টুকরো টুকরো হয়ে গেছে। ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানো হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাতে পারবো।” মানাং এয়ারের মুখপাত্র রাজু নেউপানে বলেছেন, “ভালো আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারটি রওনা করেছিল। আবহাওয়া খারাপ ছিল না। তারপরও কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখন আমরা বলতে পারবো না।” মাউন্ট এভারেস্টসহ হিমালয়ের সুউচ্চ পবর্ত শিখরগুলো পর্যটকদের দেখাতে হেলিকপ্টারে করে নিয়ে যায় নেপালের বেশ কয়েকটি বেসামরিক বিমান পরিবহন সংস্থা। মানাং এয়ার তার মধ্যে একটি। অনেক এয়ারলাইন্স নেপালের প্রত্যন্ত পর্বতগুলোর ছোট ছোট বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা করে। এসব বিমানবন্দরের অনেকগুলোর সঙ্গেই দেশটির সড়ক নেটওয়ার্কের কোনো সংযোগ নেই। এসব ফ্লাইট পরিচালনাকালে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির পর্যটন শহর পোখরার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭১ জন নিহত হয়। এটি ৩০ বছরের মধ্যে নেপালে ঘটা সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com