বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নেহালপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে সদর নির্বাহী অফিসার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ শহরতলীর নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা-তুজ-জোহরা। গতকাল পরিদর্শন কালে তিনি শিক্ষার্থীদের পাঠদান প্রত্যক্ষ করেন। শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করেন। শিক্ষক ও অভিভাবকদের সাথে মত বিনিময় করেন। প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান নির্বাহী অফিসার মহোদয় শত ব্যবস্থা দূরে রেখে আমাদের শিক্ষার্থীদের মাঝে সময় দিয়েছেন, আদরে, আন্তরিকতায়, মমতায় শিশু শিক্ষার্থীদের প্রতি দুর্দান্ত ভালবাসা দেখিয়েছেন। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা নির্বাহী অফিসারের আন্তরিকতার পরশে আভিভূত। তিনি বিদ্যালয় প্রাঙ্গনে নিজ হাতে ফলজ বৃক্ষ রোপন করে সকলকে বৃক্ষ রোপনে আগ্রহী হওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আঃ গনি, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা সহ সহকারী শিক্ষার্থীরা। উলে­খ্য এক সময়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেবেকা সুলতানা প্রধান শিক্ষক হিসেবে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান এর মাধ্যমে গ্রামের এই বিদ্যালয়টিকে অনন্য অসাধারন এবং নান্দনিক সৌন্দর্যে পরিনত করেছেন সেই সাথে পড়ালেখাকে অনেক অনেক উচ্চতায় নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com