শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নোয়াপাড়ার শিমুলিয়ায় কর্মী সমাবেশে জামায়াত কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাসার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল চারটায় শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত কর্মী সভায় বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতি ঘটে। এর পূর্বে বিদ্যালয় চত্ত্বর শত শত জমায়াত কর্মীর উপস্থিতি ঘটতে থাকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশখ্যাত আলেম কেন্দ্রীয় শুরা সদস্য সাতক্ষীরা তিন আসনের সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, উপজেলা আমীর শিক্ষাবিদ মাও: অলিউল ইসলাম, অফিস সেক্রেটারী মাও: রুহুল আমীন, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা সেক্রেটারী এইচ.এম ইমদাদুল হক, শিবির সভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ। সভাপতিত্ব করেন নোয়াপাড়া সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম, পরিচালনা করেন সেক্রেটারী এ্যাড: একরামুল কবির। কর্মী সমাবেশে জামায়াত কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত হন বিশেষ করে দেশখ্যাত আলেম মুহাদ্দিস রবিউল বাশারের আগমনের খবর জেনে জামায়াত কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com