শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে স্থবিরতা নেমে এসেছে জেলার জনজীবনে। কয়েকদিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকছে। সকাল থেকে সূর্যের দেখে মিললেও সূর্যের তেজ নেই তেমন। গতকাল রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায়। তিনি জানান, ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে পঞ্চগড়ের ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এর আগে, শনিবার সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন গত শুক্রবার ছিল আট দশমিক চার ডিগ্রিতে। এদিকে, এতে শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে পুরো পঞ্চগড় জনপদ। হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা জনজীবনে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। তারা সময়মতো কাজে যেতে পারছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকালের পর থেকে আবারও বাড়ছে শীতের দাপট। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। ফলে বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। বোদা উপজেলার তিতোপাড়া কৃষি শ্রমিক জয়নাল জানান, গতকাল রোববার সকালে রোদ উঠায় উষ্ণতা বিরাজ করছে, তবে রাতের সময় ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা সহ্য করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, শীতের এই মৌসুমে আরও কিছুদিন তাপমাত্রা কমতে পারে। তবে, দিনের বেলায় রোদ থাকায় পরিস্থিতি তুলনামূলক সহনীয় থাকবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com