মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পদ্মা সেতু দেশের মর্যাদার প্রতিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

বাংলাদেশ গর্বের আর মর্যাদার যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্বে বর্তমান সময়ে বাংলাদেশ বিশেষ ভাবে আলোচিত এবং আলোকিত। আর অতি আলোচিত ও আলোকিত করনের ক্ষেত্রে যে ঘটনা এবং স্থাপনা বিশেষ ভাবে প্রয়োজনে এসেছে তা হলো পদ্মা সেতু। সত্যিকার অর্থে পদ্মা সেতু বাংলাদেশকে নতুন যাত্রায় সংযোজন করেছে। বিশ্বের শত শত কোটি মানুষ গভীর ভাবে প্রত্যক্ষ করছে যে বাংলাদেশ নিজেই নিজের অর্থে পদ্মা সেতু নির্মান করেছে। আমাদের জন্য বিশেষ মর্যাদা আর সম্মানের মহাক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে পদ্মা সেতু, এই সেতু আমাদের দেশের অর্থনীতিকে বিশেষ ভাবে এগিয়ে নিচ্ছে। দেশের অন্তত একুশটি জেলার সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে এই সেতু অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের অর্থনীতির বিশেষ মর্যাদা কেবল নেইনি পদ্মাসেতু এই সেতু দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাঙ্খিত ভূমিকা রাখবে। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল পদ্মা সেতু স্বপ্ন নয়, বাস্তব শিরোনামে অতি জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনে পদ্মা সেতু দেশের অহংকার এবং মর্যাদার প্রতিক হিসেবে বর্ণনা করার পাশাপাশি এই সেতু নির্মানে বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক অপরাপর সংস্থা গুলো ঋণদানে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে একই সাথে দেশের জন্য অসম্মানকর বক্তব্য প্রদান করলে আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দেন দেশকে কোন ভাবে অসম্মান হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা আমাদের অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মান করবো, প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন হয়েছে, বাংলাদেশ নিজের অর্থে বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com