শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পরিপূর্ণভাবে ইসলামকে অঁাকড়ে ধরতে হবে —অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারালী ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৫ মার্চ) মঙ্গলবার বিকেলে বাস টার্মিনাল সংলগ্ম শহীদ সামাদ স্মৃতি ফুটবল ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা—৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। এসময় তিনি বলেন, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। তাই পরিপূর্ণভাবে ইসলামকে অঁাকড়ে ধরতে হবে। ইসলামের কোনো অংশ পরিত্যাগ করা যাবে না। তিনি আরও বলেন, হিসাব করে যাকাত না দিলে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। কেয়ামতের দিন বিষধর সাপ ওই ব্যক্তির গলায় ও মাথায় দংশন করবে। তাই যাকাত যথাযথভাবে ৮টি খাতে আদায় করতে হবে। উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মোসলেম উদ্দিন, সাবেক নায়েবে আমির কাজী মুজাহিদ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সুধীজনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com