শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পলাশপোল সরদার পাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোল সরদার পাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ডা. বিপেন বিহারীর বাড়ির সামনে থেকে এসও আলতাফের বাড়ির সামনে পর্যন্ত ৪০০ ফুট এ ড্রেন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাগর এন্টার প্রাইজ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, উপ সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, ঠিকাদার মো. মোস্তফা, সমাজসেবক জহুরুল হক, হাফেজ আইয়ুব হোসেন, অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ, মো. ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের অবহেলিত এ এলাকায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করায় অত্র এলাকাবাসী ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com