বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছার কেন্দ্রীয় পূজা মন্দিরে দু’দিন ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় পৌরসদরস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বাংলা ৯ বৈশাখ, ২২ এপ্রিল সন্ধ্যায় যজ্ঞের শুভ অধিবাস হয়। ১০-১১ বৈশাখ বুধ ও বৃহস্পতিবার দু’দিনব্যাপী অহরাত্র নাম সংকীর্ত্তনসহ প্রসাদ বিতরণ, শুক্রবার ভোরে কুঞ্জভঙ্গ ও সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে নামযজ্ঞের সমাপ্তি ঘটবে। কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার বিশ্বাস ও কোষাধ্যক্ষ প্রনব সরদার জানান, সার্বজনীন এ মহানামযজ্ঞে ঢাকা, খুলনা, সাতক্ষীরা, মানিকগঞ্জসহ দেশ বরেণ্য কীর্ত্তনীয়রা নামামৃত পরিবেশন করেন। এছাড়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাসহ ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com