বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছার হরিঢালীতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কপিলমুনি প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে সরকার প্রদত্ত ন্যাযমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বাণিজ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, এবারও প্রায় ৮শত ১০ টাকার নিত্যপণ্য মিলছে ৪৭০ টাকায়। রবিবার,(১৫ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষ ভর্তুকি দামে চাল, ডাল ও তেল কিনতে পারছে। জনপ্রতি ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকা, ৫ কেজি চাল ১৫০ টাকা মোট ৪৭০ টাকার প্যাকেজে তিনটি পণ্য কেনার সুযোগ রয়েছে। বাজারে প্রতি লিটার সয়াবিন তেল (বোতলজাত) ১৬৮-১৭০ টাকা, মোটা চাল ৪৮-৫০ টাকা, ডাল ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে বাজারে প্রতি প্যাকেজ পণ্য প্রায় ৮ শত ১০ টাকায় কিনতে হবে, টিসিবির ভর্তুকি দামে সেটি কেনা যাচ্ছে ৪৭০ টাকায়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের পরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে বেড়েছে ডলারের দাম, দেশে চলছে ডলার তীব্র সংকট। ফলে পণ্য আমদানি কমছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। এ পরিস্থিতিতে স্বল্প দামে এক কোটি পরিবারের মধ্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার বিকাল ৪ টায় হরিঢালী ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার মুহম্মদ আল-আমীন, হরিঢালী ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা শাখার উপ-পরিচালক মোঃ সেলিম, ওয়ালিদ বীন হাবিব, ৭নং মামুদকাটী গ্রামের ওয়ার্ড সদস্য শংকর বিশ্বাস, ৫নং নোয়াকাটী গ্রামের ওয়ার্ড সদস্য আজিজুল ইসলাম, টিসিবির ডিলার ও সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, শেখ সেলিম, ভূদেব মন্ডল ও শহীদ গাজী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com