সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। জব্দ কৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার মিটার সরকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ী কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৭ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আকন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com