বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছা বনবিবি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে ৫ জুন বুধবার সকালে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সেনেটারি ইস্নপেক্টর উদয় কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম এ জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাবেয়া আক্তার মলি, রানী খাতুন, রিনি খাতুন, উর্মি আক্তার, ফারুক হোসেন, গৌতম ভদ্র, গনেশ দাশ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্রের গুরুত্ব অপরিসীম। প্রকৃতি না বাঁচলে মানবজাতী বিপন্ন হবে। পৃথিবীতে খাদ্য, জল ও খনিজ দ্রব্যাদির যোগান ঠিক রাখতে প্রচুর গাছ লাগাতে হবে। তাই পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com