শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী, সোলাদানা ও দেলুটী ইউনিয়নের ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবণ প্রদান করা হয়। আগড়ঘাটাস্থ বেগম শামছুন্নাহার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, দাতা সংস্থার প্রতিনিধি বিকাশ মাহারজান, সংসদ সদস্যের প্রতিনিধি যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা সুনন্দা ভদ্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com