মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাওনা বকেয়া থাকায় অনুশীলন বয়কট করলো রাজশাহীর ক্রিকেটাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বিপিএল চলে এসেছে মাঝপথে, এখনও পাওনা টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। অপেক্ষার বাঁধ ভেঙে যাওয়ায় এবার কঠোর পথে হাঁটলেন বিজয়-তাসকিনরা। পারিশ্রমিক না পাওয়ায় গতকাল বুধবার তারা অনুশীলন বয়কট করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি সূত্র। গত মঙ্গলবার জানানো হয়, গতকাল বুধবার সকাল ১০টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে দুর্বার রাজশাহী দল। তবে অনুশীলনে গিয়ে দেখা যায় কোনো ক্রিকেটার নেই। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, নিয়ম অনুযায়ী যে পরিমাণ অর্থ এতদিনে পেয়ে যাওয়ার কথা, তার কিছুই পাননি ক্রিকেটাররা। কোচদের কেউ কেউ টাকা পেলেও ক্রিকেটারদের প্রত্যেকের পারিশ্রমিক পুরোটাই বকেয়া রয়েছে। যার প্রতিবাদ হিসেবে অনুশীলনে নামেননি ক্রিকেটাররা। এর আগে ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক ড্রাফটের সময় রাজশাহীর বিরুদ্ধে অভিযোগ ওঠে নির্ধারিত অর্থ পরিশোধ না করার। মাঠের পারফরম্যান্সেও দলটি বিবর্ণ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটি ম্যাচে, চারটি ম্যাচেই হেরেছে। সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে অবস্থান ষষ্ঠ স্থানে। নিজেদের সর্বশেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ১৪৯ রানে হারে রাজশাহী, যা রানের দিক থেকে বিপিএলে সবচেয়ে বড় পরাজয়। সেদিন রাজশাহীর বোলারদের পাড়ার বোলার বানিয়ে ২৫৪ রানের রেকর্ড পুঁজি জড়ো করে ঢাকা ক্যাপিটালস, তাও মাত্র ১ উইকেট হারিয়ে। জবাব দিতে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় রাজশাহী। দলের বাইরের অসন্তোষ ও অস্বস্তি মাঠের ভেতরেও যে প্রভাব ফেলছে, তা না বললেও চলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com