মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানকে হারিয়ে হকিতে চ্যাম্পিয়ন ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: জমজমাট লড়াইয়ে চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারায় পাকিস্তান। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে অঙ্গদ সিং ও অরিজিত সিংয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে বাশারাত আলি এক গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। এ নিয়ে চারবার সেরা হলো ভারত। ১৯৯৬ সালে তৃতীয় ও সবশেষ শিরোপা জেতা পাকিস্তানের আরেকটির জন্য অপেক্ষা বাড়ল আরও। আসরে বাংলাদেশের শেষটা হয়নি ভালো। জাপানের কাছে হেরে ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা শেষ করেছে মামুনুর রশীদের দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে প্রথম কোয়ার্টারে তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান আরও বাড়িয়ে নেয় জাপান। তৃতীয় কোয়ার্টারে গোল পায়নি কোনো দল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে তাসিন আলি পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান কমান। কিন্তু পরে আরও এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। স্বাগতিক ওমানকে ২-০ হারিয়ে এ প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে হেরেছিল। তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে জেতার পর পুল পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে যায় যুবারা। চার ম্যাচে দুটি করে জয় ও হারে ‘বি’ গ্রæপে তৃতীয় হওয়ায় সেরা চারে খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বের শুরুতে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম হওয়ার আশা বাঁচিয়ে রেখেছিল দল, কিন্তু শেষটা হলো হার দিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com