সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা পেলেন লিটন ও রিশাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

পাকিস্তান সুপার লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন দুই বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। সেখানে দুজনই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। লিটনকে উত্তরীয় পরিয়ে বরণ করেছে করাচি কিংস। অন্যদিকে রিশাদের সাথে দেখা করে তার খোঁজখবর নিয়েছেন দলের মালিক। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে পিএসএলের দশম আসর। এতে করাচি কিংসের হয়ে খেলার কথা লিটনের। যদিও একাদশে প্রথম দিকে সুযোগ পাবেন কি না তা বড় প্রশ্ন। কারণ দলটা তারকায় ঠাসা। তবে একাদশে সুযোগ হোক বা না হোক, লিটন পাকিস্তানে পা রেখেই পেলেন উষ্ণ অভ্যর্থনা। প্রথম দেখায়ই করাচি তাকে দারুণভাবে বরণ করে নিয়েছে। লিটন টিম হোটেলে যেতেই তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ হাস্যজ্জ্বল ছিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এই মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে করাচি কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। রিশাদও আছেন ফুরফুরে মেজাজে। দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজাকে নিয়ে দলের মালিক রিশাদের রুমে গিয়ে টোকা দেন। রিশাদ বের হয়ে এলে তার সাথে খোশগল্পে মেতে ওঠেন সবাই। সিকান্দার রাজা রিশাদকে বাংলায় বলেন— তুমি কি আমার বন্ধু? সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে খোদ লাহোর কালান্দার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com