শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে ইতোমধ্যে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পরিচালিত এ অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়েছে দেশটি। গতকাল (৭ মে) সকাল থেকে হামলার জবাব দিতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানও। এরই মধ্যে পাকিস্তানে বড় ধরনের সাইবার হামলা চালাতেও তৎপর হয়ে উঠেছে ভারতীয় হ্যাকাররা। তবে, তাদের প্রথম প্রচেষ্টাটি বানচাল করে দিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজা ফাতিমা খাজার বরাতে এ তথ্য দিয়েছে দ্য ডন। পাকিস্তানি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেছেন, পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) এবং কারিগরি শাখাসহ সমস্ত প্রাসঙ্গিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং সাম্প্রতিক ভারতীয় সাইবার আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে। ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে একটি সংবাদ চ্যানেলের সঙ্গে একান্ত আলাপচারিতায় ফাতিমা খাজা জোর দিয়ে বলেছেন, এখন পর্যন্ত ভারতের কোনো সাইবার আক্রমণ সফল হতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রচেষ্টা প্রতিরোধে সতর্ক রয়েছে পাকিস্তান। এ সময় ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে পাকিস্তানের এ মন্ত্রী বলেন, অন্ধকারের আড়ালে বেসামরিক নাগরিকদের উপর ভারতের আক্রমণ একটি কাপুরুষোচিত কাজ। ভারতের এই ধরনের কাপুরুষোচিত হামলা চালানোর পুরোনো ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের বাহিনী সর্বদা উপযুক্ত পদ্ধতিতে জবাব দিয়েছে। তিনি আরও দাবি করেন, পাকিস্তান দৃঢ়ভাবে ভারতের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে এবং যেকোনো ধরণের শত্রæতার বিরুদ্ধে তার সার্বভৌমত্ব রক্ষা অব্যাহত রাখবে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে গতকাল দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com