শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটার কালাত এলাকায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতের মধ্যে দুইজনই নারী। এ ছাড়া এতে আহত হয়েছে আরও পাঁচ জন। গতকাল শুক্রবার দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেভিস (প্রাদেশিক আধাসামরিক বাহিনী) কর্মকর্তারা বলেছেন, রাস্তার পাশে রাখা আইইডি দিয়ে বৃহস্পতিবার এই বিস্ফোরণ ঘটানো হয়। এটি একটি গাড়িকে আঘাত করে। নিহতরা হচ্ছেন, আব্দুল্লাহ, গুল বানু, খাইর এবং বিবি হাসীনার এক কন্যা। আহতরা হচ্ছেন, আলি জান, মুহাম্মহ হায়াত, মির গুল, ইজ্জত খান এবং মুহাম্মদ আসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে লেভিসের একটি দল পেঁৗছেছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com