শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের প্রথম নারীপ্রধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের প্রথম নারী হিসেবে চার্জ ডি’ অ্যাফেয়ার্স বা প্রধান হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। বর্তমানে ইন্দো-প্যাসিফিক বিষয়ক যুগ্ম সচিব পদে রয়েছেন গীতিকা শ্রীবাস্তব। ২০১৯ সালের আগস্ট থেকেই পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে কোনো হাইকমিশনার নেই। তাই হাইকমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চার্জ ডি’ অ্যাফেয়ার্স’। এ পদে থাকা ব্যক্তি একজন ক‚টনীতিক, যিনি রাষ্ট্রদূত বা হাইকমিশনারের অনুপস্থিতিতে অস্থায়ীভাবে একটি বিদেশি দেশে ক‚টনৈতিক মিশনের প্রধান হন। শ্রীবাস্তব ২০০৫ সালে ভারতীয় ফরেন সার্ভিস অফিসার পদে নিযুক্ত ছিলেন। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চীনে ভারতীয় হাইকমিশনে কাজ করেছেন। এ ছাড়া কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত মহাসাগর অঞ্চল বিভাগের পরিচালক ছিলেন। বর্তমান চার্জ ডি’ অ্যাফেয়ার্স ড. এম সুরেশ কুমার নয়াদিল্লিতে ফিরে এলে শ্রীবাস্তব ইসলামাবাদ যাবেন। সূত্র : ইন্ডিয়া টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com