শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: কয়েক দশক পর পাকিস্তান থেকে ২৫ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ। যা জানুয়ারি মাসেই চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ বেশিরভাগ সময় ভারত থেকে চিনি কিনতো। এবার এ নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনল বাংলাদেশ। গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। ওই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। এই চিনি জানুয়ারি মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বহু দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাচিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পেঁৗছেছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, এর আগে ভারতের চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনের পর এবার কমবেশি ছয় লাখ টন চিনি রপ্তানির চুক্তি করল পাকিস্তান। এর মধ্যে ৭০ হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশে। দেশটির চিনি শিল্প থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে থাইল্যান্ড। পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে। চিনি রপ্তানি থেকে ৪শ—৫শ মিলিয়ন মার্কিন ডলার আয় হবে পাকিস্তানের। মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে। এবার দেশটির ৮০টিরও বেশি চিনিকল সোমবার থেকে চিনি উৎপাদন শুরু করেছে বলেও জানা যায় দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com