শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তান সফরে নিউ জিল্যান্ডের সহকারী কোচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: এই তো কদিন আগেই পাকিস্তানের প্রধান কোচ ছিলেন সাকলায়েন মুশতাক। এখন তিনিই পাকিস্তান দলের হাঁড়ির খবর জানাবেন প্রতিপক্ষকে। পাকিস্তান সফরে নিউ জিল্যান্ড দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন সাবেক এই অফ স্পিনার। সাকলায়েন আপাতত আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে তিনি ১২ এপ্রিল নিউ জিল্যান্ড দলে যোগ দেবেন সহকারী কোচ হিসেবে। ১৪ এপ্রিল থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই দল খেলবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও। দেড় বছর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করা ছাড়াও দীর্ঘ কোচিং ক্যারিয়ারে নানা সময়ে বিভিন্ন দেশের স্পিন কোচ বা পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলায়েন। সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৯৬ উইকেট শিকারি স্পিনার ও অভিজ্ঞ একজন কোচকে এই সফরে নিজেদের দলে পেয়ে উচ্ছ¡সিত নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। “সাকলায়েনের মতো অভিজ্ঞ একজনকে কোচ হিসেবে পাওয়া এই দলের জন্য বড় প্রেরণা। স্থানীয় কন্ডিশনে প্রস্তুতি নেওয়ার জন্য সূ² যেসব সহায়তা তিনি করতে পারেন এবং আমাদের স্পিন বোলিং গ্রæপের জন্য যেভাবে কাজে লাগতে পারেন, তা পাওয়ার জন্য মুখিয়ে আছি আমরা।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com