বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ পাটকেলঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি গতকাল দুপুরে পাটকেলঘাটা গৌওরপুর গ্রামে ঘটে। গুরুতর আহত ঐ গ্রামের মিন্টু শেখের স্ত্রী নাজমা খাতুন (৩৫)। সদর হাসপাতালে চিকিৎসাধীন নাজমা খাতুন দৈনিক দৃষ্টিপাতকে জানান, জমি জায়গা নিয়ে প্রতিবেশি মিলনদের সাথে বিরোধ রয়েছে। গতকাল দুপুরে মিলন বাড়িতে এসে কচুগাছ উপড়ে দেয়। বিষয়টি ভাসুর আজিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি আরো বলেন এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তি ধানক্ষেতে ঘাস কাটতে যাই। এসময় পিছন থেকে মিলন, তার মা চায়না বোন সুমাইয়া কাচি দিয়ে হামলা চালায়। তারা মাথায়, হাতে ও গলায় কাঁচি দিয়ে টেনে জখম করে দেয়। ডাক চিৎকারে মাহবুব ছুটে এসে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক জানান, নাজমার কুপিয়ে জখম করা হয়েছে। চিকিৎসা চলছে দ্রুত সুস্থ হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com