বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটায় পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটার কুমিরাতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চপলা রানী দাশ (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা কৃমিরা গ্রামের মৃত সন্তোষ দাশের স্ত্রী। নিহতের ছেলে আনন্দ কুমার দাশ জানায়, সকাল ৯টার দিকে তার মা গোসল করতে পুকুরে যায়, গোসলের কোন এক সময় তার মা পুকুরের পানিতে ডুবে যায়। পরে প্রতিবেশীরা পুকুরে গোসল করতে গিয়ে মাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে মাকে মৃত্যু ঘোষণা করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com