রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪

পাটকেলঘাটা প্রতিনিধিঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পাটেকলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত সহ আরো ৪ জন আহত হয়েছে। গতকাল গভীর রাতে ভৈরবনগর এলাকায় ডাম্পার ট্রাক ও বালি বোঝাই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সাতক্ষীরা –খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগরে মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির হলেন মনিরুল ইসলাম (৩৫)। সে পাটকেলঘাটা থানার কাপাশডাঙ্গা গ্রামের বাসিন্দার। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত্রে ২ টার ভৈরবনগর নামক স্থানে মহাসড়কের পাশে ডাম্পার ট্রাকটি দাঁড়িয়ে ছিল খুলনা থেকে ছেড়ে আসা বোঝাই ট্রাক সাতক্ষীরা মেট্রো (ট-১১-২২১১)ডাম্পার ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনা স্থানে মনিরুল ইসলাম নিহত হয়। আহত হন ট্রাকে থাকা আরও চার জন। আহতদের কে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান।এছাড়া মিঠাবাড়ি গ্রামের হাবিবুল্লার ছেলে শাহিন (১৭) ভোমরায় রাত ৯ টার দিকে দশচাকার ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়। বাংলাদেশ থেকে গিয়ে শাহিন ভারতের বশিরহাট থাকতেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com