শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটায় ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণ অলংকার সহ নগদ ৪ লক্ষ টাকা চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

পাটকেলঘাটা প্রতিনিধি ॥ মুরগি ব্যবসায়ীর বাড়ি থেকে চুরির হয়েছে। গতকাল বাইগুনি গ্রামের আজিজুল ইসলামের ছেলে মনি মোড়ল জানান, আমার মা নাজমুন নাহার বাড়িতে একা ছিলেন। সন্ধ্যার পরে ৪/৫ জন দুর্বৃত্ত আমাদের বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর থেকে একটি ছাগলের বাচ্চা ধরে নিয়ে এসে গেটের সামনে ছেড়ে দেয়। ছাগলের বাচ্চার ডাক শুনে আমার মা ঘর থেকে বের হয়ে আসলে তাকে ধরে মারপিট করে ও অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে হাত ও চোখ বেঁধে রাখে। আমার মায়ের কোমরে থাকা আলমারির চাবি ছিনিয়ে নিয়ে আমার আলমারিতে রাখা পৌনে চার ভরি স্বর্ণ ও মুরগি বিক্রয় করা ৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আমি ও আমার পিতা রাতে বাড়িতে এসে আমার মাকে হাত ও চোখ বাঁধা অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক ভাবে আমি পাটকেলঘাটা থানায় অভিযোগ করলে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে আমাদের বাড়িতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অপরাধী যেই-হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com