সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর জনবীমার মৃত্যুর দাবীর চেক হস্তান্তর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

পাটকেলঘাটা প্রতিনিধি ॥ গতকাল পাটকেলঘাটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর জনবীমার মৃত্যুর দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডেস্থ নিজস্ব অফিসে আবুল কালাম আজাদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শাখার ডিজিএম মোখলেসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এজিএম মমতাজ বেগম, পাটকেলঘাটা শাখার ম্যানেজার লাভলী সুলতানা, ইউনিট ম্যানেজার জুলিখা খাতুন, শাহিন হোসেন, সুপার ভাইজার মো: আল মামুন প্রমুখ। প্রধান অতিথি বলেন, কায়েম খোলা গ্রামের রাকেশ মন্ডল গত কয়েকদিন পূর্বে মারা যান। আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিঃ এ ১০ বছর মেয়াদী একটি জনবীমা করেন। কিন্তু ৪৩ হাজার টাকা জমা দেওয়ার পরে তিনি মারা যান। আমাদের জনবীমার শর্তসাপেক্ষে তার নমিনিকে ১ লক্ষ ৩৮ হাজার টাকার মৃত্যুর দাবীর চেক হস্তান্তর করলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com