শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটা পার-কুমিরা প্রাইমারি স্কুলে দুধর্ষ চুরি সংগঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

পাটকেলঘাটা প্রতিনিধি \ গতকাল রবিবার গভীর রাতে চোর সিন্ডিকেটের সদস্যরা ১১ টি সিলিং ফ্যান একটি পানি উঠানো মটর সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ৬৮ নাম্বার পাটকেলঘাটা পার কুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উক্ত স্কুলের শিক্ষিকা বিলকিস নাহার জানান, আমাদের স্কুলের পিতলের ছুটির ঘন্টা, ১১টি সিলিং ফ্যান, একটি মটর, একটি সাউন্ড বক্স ও নগদ অর্থ চোরেরা নিয়ে গেছে। ক্লাস কক্ষে সঙ্গবদ্ধ চোর চক্রের রেখে যাওয়া একটি খেলনা পিস্তল ও একটি গামছা পাওয়া গেছে। চোরেরা আমাদের স্কুলের সব কয়টি ক্লাস রুমের দরজার তালা ভেঙেছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আমাদের স্কুলে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এ ঘটনায় আমি পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com