সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাঠ্যবই দিতে দেরি হওয়ায় এসএসসির প্রাক—নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা পেছাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: শিক্ষার্থীদের হাতে বই দিতে দেরি হওয়ায় চলতি ২০২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপঞ্জিতে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী— ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, তাদের প্রাক—নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২৪ জুন থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক—নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ১ সেপ্টেম্বর। আর ১৬ অক্টোবর থেকে অনুষ্ঠেয় নির্বাচনী পরীক্ষা পিছিয়ে ২৭ নভেম্বর শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংশোধিত এ শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখার উপসচিব রহিমা আক্তার। তিনি বলেন, এসএসসির প্রাক—নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে ছুটির তালিকা ও বর্ষপঞ্জি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষাক্রম পরিবর্তন ও বছরের শুরুতে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে বিলম্বের কারণেই প্রাক—নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা পেছানো হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে রহিমা আক্তার বলেন, সার্বিকভাবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময় অপরিবর্তিত থাকছে। ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে ২৭ জুলাই। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com