শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পানির খোঁজে ৪৭ বছর পর চাঁদে রুশ অভিযান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: দীর্ঘ ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে চাঁদে অভিযান শুরু করল রাশিয়া। চাঁদে অভিযান চালাতে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। রুশ মহাকাশযান লুনা-২৫-এর লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে অবতরণ করা। এ অভিযানে চাঁদের পৃষ্ঠে পানির অস্তিত্ব অনুসন্ধান করবেন রুশ বিজ্ঞানীরা। গতকাল শুক্রবার মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রাশিয়ার লুনা ২৫। রাশিয়ার ভোস্টোচনি মহাকাশ লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এর আগে ১৯৭৬ সালের পর এই প্রথম চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাল রাশিয়া। মস্কোর স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ২টা ১০ মিনিটে চাঁদের উদ্দেশে রওনা হয় লুনা-২৫। চাঁদের বলয়ে পৌঁছতে রুশ মহাকাশযানটির লাগবে প্রায় পাঁচ দিন। এরপর মহাকাশযানটি প্রায় পাঁচ থেকে সাত দিন চাঁদকে প্রদক্ষিণ করে কক্ষপথে নিচে নামতে থাকবে। এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় রুশ মহাকাশ সংস্থা রসকসমসকে অভিনন্দন জানানো হয়েছে। এতে লেখা হয়, আমাদের মহাকাশ যাত্রায় আরো একটি মিটিং পয়েন্ট পাওয়ায় আমরা আনন্দিত। চন্দ্রযান-৩ ও লুনা-২৫ যাতে তাদের লক্ষ্য পূরণে সফল হয়। উল্লেখ্য, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ নভোযানটি উৎক্ষেপণ করেছে ভারত। ২৩ আগস্ট রুশ মহাকাশযানের চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কথা। সেই একই দিনে ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভারেরও চাঁদের মাটিতে পা রাখার কথা। লুনা ২৫-এর চারপায়া ল্যান্ডারের ওজন প্রায় ৮০০ কেজি। রুশ মহাকাশ সংস্থা রসকসমস বলছে, মডিউলটি এক বছরের জন্য কাজ করবে। মাটির নমুনা গ্রহণ, বিশ্লেষণ করবে এবং চন্দ্রপৃষ্ঠের উপাদান ও বায়ুমÐলের ওপর দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com