সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাপারাজ্জিদের আচরণে বিরক্ত সিদ্ধার্থ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

খুব শিগগিরই মা হতে চলেছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। নিয়মমাফিক পরীক্ষার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতেই তাদের ছবি তোলার জন্য একেবারে গাড়ির সামনে এসে পড়েন পাপারাজ্জিরা, আটকে দেন পথ। তাতেই মেজাজ হারান অভিনেতা। গাড়ি থেকে নেমে তিনি বলেন, ‘চুপ, একদম সরে যান এখান থেকে। পিছনে সরেন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম।’ আপাতদৃষ্টিতে ঠান্ডা মাথার মানুষ বলেই মনে হয় সিদ্ধার্থকে। কিন্তু গত বুধবার তিনি মেজাজ হারিয়ে ফেলেন পাপারাজ্জিজের দৌরাত্ম্যের কারণে। পাপারাজ্জিজের দৌরাত্ম্যে বেশ বিপাকে থাকেন তারকারা। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান পাপারাজ্জিজরা। একটা মুহূর্তে বাদ দেওয়া যাবে না। শরীরচর্চা কেন্দ্র থেকে রেস্টুরেন্ট কিংবা হাসপাতালÑ কোথাও নিস্তার নেই তারকাদের। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী, এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com