শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাপুয়া নিউ গিনির সাথে দ্রুত নিরাপত্তা চুক্তি চায় অষ্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ পাপুয়া নিউ গিনির সাথে দ্রুত নিরাপত্তা চুক্তি করার আহŸান জানিয়েছেন। অষ্ট্রেলিয়ান সরকারের প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব পরিহার করতে চায়, এ কারণে আলবানিজ গতকাল বৃহস্পতিবার এ আহŸান জানিয়েছেন। বিদেশী সরকার প্রধান হিসেবে আলবানিজপ্রথমবারের মতো পাপুয়া নিউ গিনির পার্লামেন্টে ভাষণ দেন। এ সময়ে তিনি সম্পদ সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরীয় দেশটির আইন শৃঙ্খলাকে ব্যাহত না করে একটি নিরাপত্তা চুক্তির বিষয়ে আলোচনার জন্যে দ্রুত উপসংহার টানার আহŸান জানান। দু’দিনের সফরে থাকা আলবানিজ বলেন, এ চুক্তি হবে গভীর বিশ^াস ভিত্তিক এবং চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা মোকাবেলায় পারিবাহিক আবহের ভিত্তিতে তৈরি হবে। কোভিড-১৯ এর কারণে আলবানিজের সফর কিছুটা দেরিতে শুরু হয়েছে। মূলত ডিসেম্বরে তার সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উলে­খ্য, চীনের ক্রমবর্ধমান ক‚টনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাবে গভীরভাবে উদ্বিগ্ন আলবানিজের মধ্য বামপন্থী সরকার ২০২২ সালের মে মাসের নির্বাচনের পর থেকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে দ্রুতই এ ধরনের চুক্তিতে যাওয়ার কার্যক্রম চালাচ্ছে। পাপুয়া নিউগিনি ১৯৭৫ সালে অষ্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। এ ছাড়া পাপুয়া নিউগিনি অষ্ট্রেলিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়। চলতি বছরের সাহয্যের পরিমাণ ধরা হয়েছে ৩৩ কোটি মার্কিন ডলার। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com