শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পারুলিয়ায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪

দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া ফূটবল মাঠে গতকাল বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে পারুলিয়া ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোঃ আবুল হাসান, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সভাপতিত্ব করেন সাউথ ইস্ট ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট তাহজ্জত হোসেন হিব্র“। উদ্বোধনী খেলায় ৫নং ওয়ার্ড মাঝা পারুলিয়া ও ৮ নং ওয়ার্ড নাজিরের ঘের মুখোমুখি হয়। নাজিরের ঘের শেষ হাসি হাসে। ঢাকায় অবস্থান রত এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত পারুলিয়ার ছেলেদের আয়োজন ছিল চমৎকার, আলো ছড়ানো দ্রুতি। সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন ব্যাংকার মনজুর হোসেন সুমন, লোক প্রশাসন এর প্রশিক্ষক (ক্রীড়া) রিয়াজুল ইসলাম হাসা, পিজি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শফিউল আহসান পলাশ রাজস্বকর্মকর্তা আহছান উল্ল্যা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com