বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পারুলিয়া ভুমি অফিস ঃ সেবা পাচ্ছে না জনসাধারন ঃ দায়িত্ব হস্তান্তর হইনি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

দেবহাটা ঃ দেবহাটার পারুলিয়ার বহুল আলোচিত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা খন্দকর আশরাফ হোসেন বিদায় নিলেও নতুন ভূমি উপসহকারী কর্মকর্তা যোগদান না করায় সেবা গ্রহীতা ভূমি সেবা ও ব্যবস্থাপনা হতে বঞ্চিত হচ্ছে। খন্দকর আশরাফ হোসেন কর্মরত থাকা কালীন সময়ে সেবা গ্রহীতাদের থেকে উৎকোচ গ্রহন, হয়রানী, অনিয়ম, দুর্নিতী সহ দালাল চক্রের কারনে পারুলিয়া ভূমি অফিসটি বিশেষ পরিচিতি পায়। চলতি মাসের পাঁচ তারিখে অবসরে যাওয়ায় গতকাল পর্যন্ত দায়িত্ব হস্তান্তর না হওয়ায় সেবা হতে জনসাধারন বঞ্চিত হচ্ছে। নাম জারি, হোল্ডিং খোলা, নামজারি তামিল, ভূমিউন্নয়নকর, রেকর্ড সংশোধন, খাসজমি ব্যবস্থাপনা সহ বহু ধরনের সেবা পাচ্ছে না জনসাধারন। গত সোমবার ভূমি উন্নয়ন কর দিতে পারায় সখিপুর সাব রেজিষ্ট্রি অফিসে পারুলিয়া মৌজার জমি জমা বিক্রি ও ক্রয় সম্ভব হইনি। উপজেলার অন্য যেকোন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সাময়িক ভাবে (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালনকরলে জনসাধারন সেবা হতে বঞ্চিত হতো না। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা প্রশাসক ভূমির বক্তব্য পারুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা না থাকায় জনগনের ভোগান্তির বিষয়ে সাতক্ষীরা অতি: জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন ইউনিয়ন ভূমি কর্মকর্তা পদায়ন করা হয়েছে। তিনি আজ যোগদান করবে। রবিবার থেকে অফিস করবেন। এখন থেকে পূর্বের ন্যায় সকল কাজ স্বাভাবিক ভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com