শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পিএফজি’র অগ্রগতি ও পরিকল্পনা প্রণয়ন সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম, অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও পিএফজির কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিল, বিএনপির উপজেলা আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক, দি হ্যাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী এস এম রাজু জবেদ, ফিল্ড কো-অডিনেটর মোঃ আবু তাহের, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ও পিএফজি’র অ্যাম্বাসেডর এসকে হাসান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩০ ও ৩১ জুন এবং ১জুলাই পিএফজি’র সদস্যদের মৌলিক প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত এবং শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com