সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পিএসএল থেকে এবারের আয় প্রায় ৫৬৩ কোটি রুপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর থেকে আয় হয়েছে মোট ৫৬২ কোটি পাকিস্তানি রুপির বেশি। স¤প্রচার স্বত্ব, টাইটেল স্পন্সরশিপ, টিকেট বিক্রির আয় ও অন্যান্য স্বত্ব থেকে এই আয় হয়েছে। গত ফেব্রæয়ারি-মার্চে হয়ে যাওয়া এই টুর্নামেন্টের আয়ের বিস্তারিত নথি হাতে পেয়ে এই খবর জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান। আয়ের একটি বড় অংশ অনুমিতভাবেই এসেছে স¤প্রচার স্বত্ব থেকে। পাকিস্তানে স¤প্রচার স্বত্ব থেকে আয় হয়েছে ২১৭ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৩৯৪ রুপি। পাকিস্তানের বাইরে স¤প্রচার স্বত্ব থেকে আয় ৪০ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৭৮ রুপি। নিয়ম অনুযায়ী মোট আয়ের ৫ শতাংশ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের আয় তাই ৫৮ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৪৮০ রুপি। বাকি ৯৫ শতাংশ, অর্থাৎ ৫০৪ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৯৮৯ রুপি ভাগাভাগি করে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সেই হিসেবে প্রতি ফ্র্যাঞ্চাইজি পাবে ৮৪ কোটি ১১ লাখ ২৯ হাজার ৪৯৮ রুপি করে। এই আয়ের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের স্পন্সরশিপ থেকেও আয় করে। তাই ফ্র্যাঞ্চাইজি ফি, ক্রিকেটারদের পারিশ্রমিক ও পরিচলন ব্যয়ের পরও বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজিই এবার লাভের মুখ দেখছে। ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইটের মতে, উচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি থাকায় কেবলমাত্র মুলতান সুলতানস লাভ করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com