সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পিসিবি চেয়ারম্যানের দৌড় থেকে সরে গেলেন নাজাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: গত ডিসেম্বরে রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তুলে দেওয়া হয় একটি অন্তর্বর্তীকালীন কমিটিকে, যার প্রধান করা হয় নাজাম শেঠীকে। এই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ২১ জুন। ধারণা করা হচ্ছিল, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সমর্থন থাকায় ফের পিসিবির চেয়ারম্যান হতে যাচ্ছেন নাজাম। কিন্তু এই নিয়োগ নিয়ে ক্ষমতাসীন প্রধান দলগুলোর মধ্যে রাজনৈতিক বিবাদের কারণে বোর্ড প্রধান হওয়ার দৌড় থেকে সরে গেলেন তিনি। গত সোমবার দিবাগত রাতে নাজামের টুইট, ‘সালাম সবাইকে। আমি আসিফ জারদারি ও শাহবাজ শরিফের মধ্যকার বিবাদের অংশ হতে চাই না। এই ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো নয়। এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যানশিপের প্রার্থী থাকতে চাই না। সব স্টেকহোল্ডারদের শুভকামনা।’ বর্তমান সরকারের একটি বিশিষ্ট জোটের অংশীদার পাকিস্তান পিপলস পার্টির প্রধান আসিফ জারদারি। তিনি পিসিবির প্রধান হিসেবে চান জাকা আশরাফকে। আর শাহবাজের পছন্দ নাজাম। এর আগে ২০১৩-১৪ তে এই হটসিটের জন্য নিজ নিজ দলের সমর্থনে জাকা ও নাজামের মধ্যে আদালতে লড়াই হয়েছিল। ওইবার বিজয়ী হন নাজাম। এবার লড়াইয়েই অংশ নিলেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com